
কক্সবাজারের টেকনাফে বাহারছড়া ইউনিয়ন-এর বাহারছড়া তাফহীমুল কোরআন আলিম মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল ২০২৬) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মোস্তাক আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদীয়া রিয়াদুল জান্নাহ আলিম মাদ্রাসা, টেকনাফের অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম, শামলাপুর বেগম লায়লা নূর বালিকা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদুল আলম বাহারী এবং শামলাপুর দারুল ইসলাম দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা জমির হোসাইন বাহারী।
অনুষ্ঠানে দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও নসিহত প্রদান করা হয়। বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, অধ্যবসায় ও দায়িত্ববোধ নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।